Wednesday, September 2, 2026
গল্প • ভাবনা • মানুষ
ব্রেকিং

প্রযুক্তি

এআই ব্যবহারে কি শিক্ষার্থীদের চিন্তাশক্তি কমছে

এআই ব্যবহারে কি শিক্ষার্থীদের চিন্তাশক্তি কমছে

শিক্ষাবিদেরা এখন বেশ চিন্তিত। অনেক শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ছাড়া নিজে থেকে কোনো রচনা লিখতে পারছে না। ফলে শুধু তাদের ব্যাকরণ শেখার বা সঠিক বাক্য তৈরির ক্ষমতাই নষ্ট হচ্ছে না, বরং তারা চিন্তাভাবনা ও শেখার সুযোগও হারিয়ে ফেলছে

2026-08-23 10:35:00
মহাকর্ষ ও স্পেসটাইম

মহাকর্ষ ও স্পেসটাইম

জ্যামিতির একটা সাধারণ বিন্দুর কথা ধরো। বিন্দুর কিন্তু কোনো মাত্রা বা ডাইমেনশন নেই। বিন্দুটিকে যদি সোজা এক দিকে টেনে নাও, তবে সেটি একটি রেখা তৈরি করবে, এটি হলো একমাত্রিক। এবার রেখাটিকে যদি এর সমকোণে বা আড়াআড়িভাবে টানো, তবে এটি একটা সমতল পৃষ্ঠ তৈরি

2026-08-22 13:43:00
কিশোরদের জন্য এলো চ্যাটজিপিটি ‘টিনেজার মোড’

কিশোরদের জন্য এলো চ্যাটজিপিটি ‘টিনেজার মোড’

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ নেই। পড়াশোনা, তথ্য খোঁজা, লেখালেখি কিংবা নতুন কিছু শেখার কাজে কিশোর-কিশোরীরাও নিয়মিত এআই ব্যবহার করছে। তবে কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে সংবেদনশীল কনটেন্ট, ঝুঁকিপূর্ণ আচরণ কেএসকে

2026-08-22 10:30:00
শিক্ষার্থীদের জন্য এক বছর বিনা মূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ

শিক্ষার্থীদের জন্য এক বছর বিনা মূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ

পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিমাণ আরও বাড়াতে বিভিন্ন দেশের কলেজশিক্ষার্থীদের এক বছর বিনা মূল্যে ‘গুগল এআই প্লাস’ ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল।

2026-08-21 20:14:00
অজান্তেই হ্যাক হচ্ছে ফোন ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ? কীভাবে বাঁচবেন এই বিপদ থেকে ?

অজান্তেই হ্যাক হচ্ছে ফোন ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ? কীভাবে বাঁচবেন এই বিপদ থেকে ?

কলকাতা : দিন দিন হ্যাকিং-এর ঘটনা বেড়েই চলেছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তাদের সিস্টেমটি হ্যাক হয়েছে। ঠিক এভাবে যদি আপনি জানতে পারেন যে আপনার স্মার্টফোনটি হ্যাক হয়েছে? তবে কী করবেন? কারণ, হ্যাকাররা এত চতুরতার সঙ্গে কাজ করে যে ফোনটিকে দেখতে আগের মতোই মনে হয়, কিন্তু এর ভেতর থেকেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়।

হ্যাক হয়েছে কীভাবে বুঝবেন ?

এমন পরিস্থিতিতে, কিছু সাধারণ লক্ষণ দেখলেই বুঝে যাবেন আপনি হ্যাকিং-এর শিকার। এই লক্ষণ গুলো জানলে আপনি সময়মতো আপনার ফোনটি সুরক্ষিত করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, আপনার ফোন হ্যাক হয়েছে কিনা তা কীভাবে বুঝবেন।

১. প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ হলো দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া। যদি আপনার ফোন আগে সারাদিন চলত, কিন্তু এখন হঠাৎ করে খুব দ্রুত ব্যাটারি শেষ হতে শুরু করে, তবে এটি কোনও বিপজ্জনক অ্যাপ বা ভাইরাসের লক্ষণ হতে পারে।

২. এছাড়াও, যদি হালকা ব্যবহারেও ফোন গরম হতে শুরু করে বা কোনো স্পষ্ট কারণ ছাড়াই দ্রুত ডেটা শেষ হয়ে যায়, তাহলে কোনও অ্যাপ গোপনে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে।

৩. তাছাড়া, যদি ফোনের গতি হঠাৎ কমে যায়, অ্যাপগুলো ঘন ঘন হ্যাং করে, বা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, তবে এটিও একটি বড় লক্ষণ যে কিছু একটা সমস্যা হয়েছে।

৪. আরেকটি প্রধান লক্ষণ হলো অস্বাভাবিক কার্যকলাপ। অর্থাৎ, যদি আপনার অজান্তেই আপনার ফোন থেকে মেসেজ বা ইমেল পাঠানো হয়, অথবা যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন পোস্ট দেখেন যা আপনি কখনও আপলোড করেননি, তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে অন্য কেউ আপনার ফোন নিয়ন্ত্রণ করছে।

৫. এছাড়াও, যদি আপনার ফোনের স্ক্রিনে বারবার অদ্ভুত পপ-আপ বা বিজ্ঞাপন দেখা যায়, অথবা আপনি এমন অ্যাপ দেখেন যা আপনি কখনও ডাউনলোড করেননি, তবে আপনার সতর্ক হওয়া উচিত।

কীভাবে হ্যাকিং এড়াবেন।

আপনার ফোন হ্যাক হয়েছে জানার পর আতঙ্কিত না হয়ে, অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। প্রথমে, আপনার ফোনের সেটিংসে গিয়ে দেখুন কোন কোন অ্যাপ ইনস্টল করা আছে, এবং অপরিচিত অ্যাপগুলো অবিলম্বে ডিলিট করে দিন। এরপর, একটি ভালো অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করে আপনার পুরো ফোনটি স্ক্যান করুন। ব্যাংকিং, ইমেল এবং সোশ্যাল মিডিয়াসহ সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবিলম্বে পরিবর্তন করুন এবং যেখানে সম্ভব সেখানে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন।

2026-08-20 18:04:00
Social Media : ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা ইংল্যান্ডেরও

Social Media : ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা ইংল্যান্ডেরও

১৬ বছরের কম বয়সীদের জন্য এবার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চলেছে ইংল্যান্ডও। সোমবার এমনই ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। অবশ্য বিষয়টি এখনও পরিকল্পনা স্তরে রয়েছে। এর পাশাপাশি গেমিং ও লাইভ-স্ট্রিমিং পরিষেবার ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে, কোন প্ল্যাটফর্ম নিষেধ করা হবে তা এখনও জানাননি স্টার্মার। পরের বছরেই গোড়ার দিকে এই বিষয়টি লাগু করার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের।

স্টার্মার বলেন, "আমার কাছে এটা স্পষ্ট যে সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত।" তবে তিনি স্বীকার করেন যে, এই নীতি বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি যুক্তি দেন যে, বড় প্রযুক্তি কোম্পানিগুলির প্রভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব সরকারের রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংযোজন, "অনলাইনে শিশুদের কীভাবে নিরাপদ রাখা যায়, তা আমাদের সময়ের অন্যতম বড় একটি বিতর্কের বিষয়। এটি এমন একটি সিদ্ধান্ত যা নির্ধারণ করবে আমরা কার পক্ষে—সারা দেশের পরিবারগুলোর, নাকি এমন এক বিদ্যমান ব্যবস্থার যা আর কাজ করছে না।"

বিশ্বের বিভিন্ন প্রান্তে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একাধিক বিধিনিষেধ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হলে তাদের মনঃসংযোগ বৃদ্ধি পাবে এবং অন্যান্যদের সঙ্গে সহজভাবে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে ওই বয়সী ছেলেমেয়েরা। এর পাশাপাশি এও বলা হয়েছে যে, ১৬ বছর বয়সে আচমকা সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত হলে তার কুপ্রভাব শিশুমনে পড়তে পারে যা সুখকর অভিজ্ঞতা নাও হতে পারে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য আগেই নিষিদ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া।

এনিয়ে গত মার্চ মাসেই বড় সিদ্ধান্ত নিয়েছিল কর্নাটক সরকার। কিশোর কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় মন দেওয়ার ফলে হারাচ্ছে পড়াশোনার উপর ফোকাস, ফিকে হচ্ছে সামাজিক জীবন, এই অভিযোগ বহু মানুষের। এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কর্নাটকের সরকার। বড় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা এদেশে সবচেয়ে বেশি। এদের মধ্যে রয়েছে বহু বহু অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরী। তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয় কর্নাটক সরকার। প্রসঙ্গত, শিশুদের সোশ্যাল মিডিয়ার প্রতি ক্রমবর্ধমান আসক্তি এবং অবাধ ইন্টারনেট ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বব্যাপী । গত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে।

2026-08-20 18:00:00
গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন বাজারে এসেছে। নতুন সিরিজে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড-এই চারটি মডেল রয়েছে। আগের পিক্সেল ফোনের পরিচিত ডিজাইন ধরে রাখলেও নতুন সিরিজে ক্যামেরা, প্রসেসর, সফটওয়্যার এবং ফোনের গঠনে বেশ কিছু পরিবর্তন এনেছে গুগল। কেএসকে

2026-08-20 17:17:00
শীর্ষ পাঁচটি এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা মান নিয়ে আশঙ্কাজনক তথ্য

শীর্ষ পাঁচটি এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা মান নিয়ে আশঙ্কাজনক তথ্য

বিশ্বের শীর্ষ পাঁচটি এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা মান নিয়ে এই আশঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান গাইডলাইট এআই স্ট্যান্ডার্ডস।

2026-08-20 15:21:00

ব্রেকিং নিউজ ইমেইলে পান

গুরুত্বপূর্ণ আপডেট ও নতুন সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন।