রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, মামলা ৩৯
বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
বাজারে খোলা চিনির দাম কেজিতে আরও ৫ টাকা বেড়েছে। তাতে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি চিনির দাম বাড়ল ১৫ টাকা।
নৌকাবাইচের সবচেয়ে সুন্দরতম নিদর্শন হলো সারিগান। মাঝিরা যখন বইঠা টানেন, তখন তাল ঠিক রাখতে সম্মিলিত গানের তালে তাঁরা বইঠা ধরেন, যে গানকে বলা হয় সারিগান। শ্রমসংগীত বা কর্মসংগীত হিসেবেও পরিচিত এই গান মূলত মাঝিদেরই গান। মাঝিরা সারিবদ্ধভাবে বসে বইঠা টানার সময় গান গেয়ে থাকেন বলেই এর নামকরণ। জারিগানে যেমন একজন বয়াতি আর দোহার থাকেন, তেমনি সারিগানেও একজন বয়াতি থাকেন। তবে দোহারের ভূমিকায় থাকেন নৌকার সব মাঝি-মাল্লা।
সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। তবে প্রয়োজনে তফসিল অক্টোবরে দেওয়া হতে পারে। এ বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায় কমিশন। এমওএস/এমএমকে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমস কর্মী আবু রায়হান তালুকদার (৪০) হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ময়মনসিংহের বাজারগুলোতে কাঁচামরিচসহ সবজির দাম স্থিতিশীল থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে ডিম ও মুরগির পাশাপাশি বিভিন্ন ধরনের মাংসের দাম চড়া। তাই সবজিতে স্থিতিশীলতা ফিরলেও আমিষের বাজারে বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। হোসাইন সুলভ/কেজে/জেআইএম
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিনটি সাপের বাচ্চা দেখা গেছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীরা সাপ তিনটি মেরে ফেলেন।
দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও অবকাঠামোর অব্যবহৃত ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। । আরএমএম/এমআরএম
সংসারের হাল ধরতে নির্মাণশ্রমিকের চাকরির আশায় রাশিয়ায় গিয়েছিলেন ঝিনাইদহের রাজন হোসেন (২২)। কিন্তু সেখানে পৌঁছে তাকে বাধ্য করা হয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীর সৈনিক হিসেবে লড়তে। দেড় মাসের মাথায় ইউক্রেন বাহিনীর ড্রোন হামলায় কোমরের হাড় ভেঙে দুই পায়ের শক্তি হারিয়ে অবশেষে দেশে ফিরেছেন তিনি। এম শাহাজান/এনএইচআর/এএসএম
অবৈধ অভিবাসন ও ভিত্তিহীন আশ্রয়ের আবেদন রুখতে ২ লাখ বিদেশির ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন