চট্টগ্রামে একদিনে গ্রেফতার ৩২৮, উদ্ধার ২৫৭ কেজি গাঁজা
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ২৪ ঘণ্টায় ৩২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২১ হাজার ৫৩৬ ইয়াবা, ২৫৭ কেজি ২৩৫ গ্রাম গাঁজা ও ২০০ লিটার মদ জব্দ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এমআরএএইচ/এমআইএইচএস
