ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩৮
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৮৬টি মামলা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। কেআর/জেএইচ




