১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের পর্দা নামল। ২৮ আগস্ট, শুক্রবার রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
জাতীয় পর্বে মোট ৫৯ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে তিনটি ক্যাটাগরির সেরাদের সেরা ৩ জনকে ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন। প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াংশু ঋদ্ধি রায়, জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা, ও সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মাহির আরিব।
Source: Prothom Alo Bangla

