শোবিজে সাফল্যের গল্প অনেক রকম। কেউ অভিনয় দিয়ে, কেউ মডেলিংয়ে, কেউ আবার সংগীতের মাধ্যমে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তবে এমন কিছু তারকা আছেন, যাদের জীবনের গল্প সাফল্যের পাশাপাশি নিজের পরিচয় খুঁজে নেওয়ারও গল্প। আরও পড়ুন সালমান শাহ করেছিলেন ৬০ শতাংশ শুটিং, সিনেমাটি শেষ করেন ওমর সানি জন্মের সময় পুরুষ হিসেবে চিহ্নিত হলেও পরবর্তী সময়ে নিজেদের নারী পরিচয় গ্রহণ করে শোবিজে প্রতিষ্ঠা পেয়েছেন তারা। তাদের মধ্যে কেউ হয়েছেন আন্তর্জাতিক মডেল, কেউ অভিনেত্রী, কেউ আবার গায়িকা। লিলি এলবেট্রান্সজেন্ডার নারীদের ইতিহাসে লিলি এলবের নাম বিশেষভাবে আলোচিত। জন্মের সময় তার নাম ছিল আইনর ওয়েগনার। ডেনমার্কের এই শিল্পী পরবর্তী সময়ে নিজের নারী পরিচয় গ্রহণ করেন এবং লিলি এলবে নামে পরিচিতি পান। তার জীবনকাহিনি পরবর্তীতে চলচ্চিত্র ও সাহিত্যেও উঠে এসেছে। তবে লিলির সময়ের চিকিৎসাব্যবস্থা ছিল আজকের তুলনায় অনেক সীমিত ও ঝুঁকিপূর্ণ। নিজের পরিচয় অনুযায়ী জীবনযাপনের জন্য তিনি একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছিলেন। তার জীবন ট্রান্সজেন্ডার পরিচয় ও আত্মপরিচয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। আন্দ্রেজা পেজিকফ্যাশন দুনিয়ায় ট্রান্সজেন্ডার নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে আন্দ্রেজা পেজিক অন্যতম পরিচিত নাম। ক্যারিয়ারের শুরুতে অ্যান্ড্রেজ পেজিক নামে পুরুষ মডেল হিসেবে পরিচিত ছিলেন তিনি। পুরুষ ও নারী দুই ধরনের পোশাকেই মডেলিং করে আলোচনায় আসেন। পরবর্তী সময়ে নিজের নারী পরিচয় প্রকাশ করেন এবং আন্দ্রেজা পেজিক নামে ক্যারিয়ার চালিয়ে যান। ২০১৪ সালে জেন্ডার কনফার্মেশন সার্জারির পর নারী মডেল হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। এরপর ভোগসহ আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনে কাজ করেন। ২০১৫ সালে গাইলসের ফ্যাশন শোতে অংশ নিয়ে ট্রানজিশনের পর প্রথমবারের মতো রানওয়েতে হাঁটেন তিনি। একই সময়ে মেকআপ ফর এভারের মতো বড় ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেন। ল্যাভার্ন কক্সঅভিনেত্রী ল্যাভার্ন কক্স শুধু শোবিজে নয়, ট্রান্সজেন্ডার প্রতিনিধিত্বের ক্ষেত্রেও অন্যতম প্রভাবশালী মুখ। ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ সিরিজে সোফিয়া বারসেট চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। এই চরিত্রের জন্য তিনি প্রথম প্রকাশ্য ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে অভিনয় বিভাগে মনোনয়ন পান। পরে প্রযোজক ও অধিকারকর্মী হিসেবেও কাজ করেছেন। সাম্প্রতিক বছরেও অভিনয়ে সক্রিয় ল্যাভার্ন। ২০২৫ সালে ‘ক্লিন স্লেট’ সিরিজে অভিনয়ের পাশাপাশি সহ-নির্মাতার দায়িত্ব পালন করেন। ২০২৬ সালে ‘আউটকাম’ ও ‘অ্যানিমাল ফার্ম’-এর মতো কাজেও তার উপস্থিতি রয়েছে। এ ছাড়া ২০২৬ সালে প্রকাশিত তার স্মৃতিকথা ‘ট্রান্সসেন্ডেন্ট’ নিয়েও নতুন করে আলোচনায় এসেছেন তিনি। কিম পেট্রাসজার্মান গায়িকা কিম পেট্রাসও ট্রান্সজেন্ডার পরিচয়ের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। ছোটবেলা থেকেই নিজের নারী পরিচয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন তিনি। পরবর্তী সময়ে সংগীতের জগতে প্রবেশ করে পপশিল্পী হিসেবে নিজের জায়গা তৈরি করেন।নিজের গান ও মিউজিক ক্যারিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন কিম। তার জীবনকাহিনি দেখিয়েছে, ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে পেশাগত সাফল্য কীভাবে পাশাপাশি এগিয়ে যেতে পারে। আমিয়াহ স্কটমডেল ও অভিনেত্রী আমিয়াহ স্কটও ট্রান্সজেন্ডার নারীদের মধ্যে পরিচিত একটি নাম। রিয়েলিটি টেলিভিশন ‘দ্য রিয়েল হাউসওয়াইভস অব আটলান্টা’-তে উপস্থিতির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এর আগে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা আমিয়াহ পরবর্তী সময়ে অভিনয়েও কাজ করেছেন। শোবিজে নিজের পরিচয় ও উপস্থিতির কারণে তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। জেনা তালাকোভাকানাডিয়ান মডেল জেনা তালাকোভা আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন মিস ইউনিভার্স প্রতিযোগিতাকে ঘিরে আইনি লড়াইয়ের কারণে। ট্রান্সজেন্ডার নারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিয়ে তৈরি হওয়া বিতর্কে তিনি আইনি পদক্ষেপ নেন। পরে তার লড়াই ট্রান্সজেন্ডার নারীদের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আলোচনার জন্ম দেয়। কারমেন ক্যারেরামডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব কারমেন ক্যারেরা ‘রুপলের ড্র্যাগ রেস’-এ অংশ নিয়ে পরিচিতি পান। পরবর্তী সময়ে নিজের ট্রান্সজেন্ডার পরিচয় প্রকাশ করে মডেলিং ও টেলিভিশনে কাজ চালিয়ে যান। শোবিজের পাশাপাশি ট্রান্সজেন্ডার অধিকার নিয়েও কথা বলেছেন কারমেন। তার ক্যারিয়ার ফ্যাশন ও বিনোদনজগতে ট্রান্সজেন্ডার নারীদের দৃশ্যমানতা বাড়াতে ভূমিকা রেখেছে। হারি নেফপরবর্তী প্রজন্মের আলোচিত ট্রান্সজেন্ডার তারকাদের মধ্যে হারি নেফ অন্যতম। মডেলিংয়ের পাশাপাশি অভিনেত্রী ও লেখক হিসেবেও পরিচিত তিনি। ২০১৫ সালে নিউইয়র্ক ফ্যাশন উইকে রানওয়েতে অভিষেকের পর আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নজর কাড়েন। তিনি প্রথম প্রকাশ্য ট্রান্সজেন্ডার নারী হিসেবে IMG Models-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। ‘Transparent’ সিরিজের পর অভিনয়ে পরিচিতি বাড়ে। পরে ‘Barbie’-সহ বড় চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টে কাজ করেছেন। ২০২৫-২৬ সালেও মডেলিং ও অভিনয়ে সক্রিয় রয়েছেন তিনি। পরিচয়ের গণ্ডি পেরিয়ে সাফল্যএই তারকাদের প্রত্যেকের পথ আলাদা। কারও ক্ষেত্রে মডেলিং, কারও অভিনয়, আবার কারও সংগীত হয়ে উঠেছে নিজের পরিচয় প্রকাশের মাধ্যম। নানা সামাজিক বাধা ও বিতর্কের মধ্যেও তারা নিজেদের পছন্দের জীবন ও ক্যারিয়ার বেছে নিয়েছেন। আরও পড়ুন কোক স্টুডিওকে ভাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বাড়ি সময়ের সঙ্গে শোবিজে ট্রান্সজেন্ডার শিল্পীদের উপস্থিতিও বেড়েছে। তাদের অনেকেই এখন শুধু নিজেদের পরিচয়ের জন্য নয়, বরং অভিনয়, মডেলিং, সংগীত ও ফ্যাশনে নিজেদের যোগ্যতার কারণেও আলাদা পরিচিতি তৈরি করেছেন। এলআইএ

Source: Jago News 24 Bangla